
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।বর্তমান সময়ের প্রশাসনিক অঙ্গনে যারা নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নিজেদের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কর্মদক্ষতা, জনসেবায় আন্তরিকতা এবং সৃজনশীল চিন্তাভাবনা ইতোমধ্যেই এলাকাবাসীর মন জয় করেছে।অমিত কুমার বিশ্বাস একজন নীরব যোদ্ধা। তিনি শুধুমাত্র নিয়মতান্ত্রিক কাজেই সীমাবদ্ধ নন, বরং জনস্বার্থে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছেন। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তার দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ, জনসাধারণের সাথে সদাচরণ এবং দায়িত্ব পালনে নিষ্ঠা তাঁকে সকলের কাছে একজন আদর্শ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।তিনি নাগরিকদের সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে ‘ভূমি সেবা সপ্তাহ’, মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ, এবং অনলাইন ভূমি সেবা সহজীকরণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও প্রশংসনীয়।অমিত কুমার বিশ্বাসের আরেকটি বড় গুণ হলো তাঁর সৃজনশীলতা। তিনি নতুন ধারণা নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং উন্নয়নমূলক যে কোনো উদ্যোগে নিজেকে সম্পৃক্ত রাখেন। শিক্ষা, পরিবেশ ও জনসচেতনতা বাড়াতে তিনি নিয়মিত স্কুল-কলেজে যান, শিশু-কিশোরদের উৎসাহ দেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করেন।তার কাজের প্রতিফলন শুধু কাগজে-কলমেই নয়, বাস্তবেও স্পষ্ট। সাধারণ মানুষ তাঁর দরজায় গিয়ে সহযোগিতা পান, অন্যায়ের বিরুদ্ধে আশার আলো খুঁজে পান। তার নেতৃত্বে কালিগঞ্জে ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।আমরা বিশ্বাস করি, এমন সৎ ও উদ্যমী কর্মকর্তার হাত ধরে সমাজে আরও ন্যায়ভিত্তিক ও মানবিক শাসন ব্যবস্থা গড়ে উঠবে।