
নিজস্ব প্রতিবেদক: সাবেক ধানসিনা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র ও অভিযোগকারীদের দাবি, তাকে পরিকল্পিতভাবে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারীদের ভাষ্যমতে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্যের একটি অংশ যাচাই-বাছাই ছাড়াই প্রচার করা হয়েছে। তাদের দাবি, এতে তার ব্যক্তি-জীবন, কর্মজীবন ও পারিবারিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, কিছু অভিযোগকারী আরও দাবি করেন যে, তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মীর আব্দুল বারেকের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনাগুলো ঘটছে মীর আব্দুল বারিক ঢাকা জেলার ইউপি সচিবদের সভাপতি পদ ব্যবহার করে কথা না শুনলে এমন কান্ড পারেন ভুলে অনেকেই অভিযোগ করেন অভিযোগ রয়েছেন মীর আব্দুল বারেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পর্ক করে অবৈধভাবে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট যে সিন্ডিকেট এ কাজ করেন ডিসি অফিসের রাজিব প্রশাসনিক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসগর আলী তাদের কাছে টাকা দিলেই বাণিজ্য ভাই বলে অভিযোগ রয়েছেন রাজিব একই স্থানে রয়েছেন দীর্ঘ ষোল বছর যিনি ইউপি সচিবদের বদলি বাণিজ্য করে অবৈধ টাকায় কোটি টাকার মালিক হয়েছেন ।
আবুল কালাম আজাদের ঘনিষ্ঠজনদের দাবি, তার নামে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হলেও তার সম্পদের উৎস সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি যে বাড়িতে বসবাস করেন, সেটি ব্যাংক ঋণ গ্রহণ এবং নিজের সম্পদ বিক্রির মাধ্যমে নির্মাণ করেছেন বলে তারা দাবি করেন।স্থানীয় সচেতন মহলের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য প্রকাশ করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নীতি।
এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম রক্ষায়ও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।