
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের সাগদাহ গ্রামের ফেরদৌসি বেগম নামে এক অসহায় ভিক্ষুককে গাছে বেঁধে নির্যাতন শিকার অভিযোগ উঠেছে প্রবাসী ছেলে আলী হোসেন বয়স ( ২২) বছর (পিতা বাবুল হোসেন) বিরুদ্ধে
সরজমিনে গিয়ে জানাযায় সোমবার ৭ তারিখ মহিলার বাড়ি থেকে ধরে এনে বাবলু ছেলে আলী হোসেন তাদের বাড়িতে একটি গাছের বেঁধে নির্যাতন করেছে সোমবার দুপুরে ১২ঃ০০ এই ঘটনা ঘটে অতঃপর পুলিশ ৯৯৯ ফোন করিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে মামলার প্রস্তুতি চলছে এলাকায় সূত্রে জানা গেছে জমি জায়গা সংক্রান্ত কারণে গরিব অসহায় ভিক্ষুক ফেরদৌসী কে নির্যাতন করেছে মহিলার এই ঘটনায় এলাকাবাসী নিন্দা জানিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে
এ ব্যাপারে এলাকাবাসী একাধিক লোক জানান এই অসহায় মহিলাকে আমরা দেখি প্রায় সময় এভাবে নির্যাতন করতে তাই আমরা প্রতিবাদ করলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় টাকার গরম দেখানো হয় ওই এলাকার কিছু বুকাটি ছেলেকে নিয়ে এসে আমাদের উপর হামলার চেষ্টাও চালাই তাই আমরা এলাকাবাসী চাই এই অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ ব্যাপারে ফেরদৌস বেগম জানান আমি গরিব অসহায় আমি গ্রামের ভিক্ষা করে চলি আমার স্বামী নাই তাদের বাড়ির পাশে আমি একটা জমি কিনে ঘর করে থাকি এটা কেন্দ্র করে সবসময় আমার উপর এই বাবলু সরদারের ছেলে আলী হাসান একের পর এক নির্যাতন করে সোমবার দুপুরে আমাকে আমার বাড়ি থেকে ধরে নিয়ে তাদের বাড়ির ভিতর একটি গাছের সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে আমি কোথাও গেলে আমার জানা মেরে দেওয়ার হুমকিও দিচ্ছেন তাই সকল পুলিশ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে বাবুল হাসানের ছেলে আলী হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান মহিলাটা তার ভাষাটা খারাপ করে তাই তার সাথে এমন ঘটনা ঘটিয়েছেন গাছে বেঁধে নির্যাতনের কথা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ গাছে বেঁধেছিলাম মহিলা কোথায় চলে যাচ্ছিল তাই গাছে বেঁধেছিলাম তবে আমার ভুল হয়ে গিয়েছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ কাছে জানতে চাইলে তিনি বলেন এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে