
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ যেখানে সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন সেখানেই হচ্ছে একের পর এক বাল্যবিবাহ উত্তারে বছরের নাবালক মেয়েকে বিয়ে ছাড়াই সংসার এমন ঘটনা ঘটেছে। সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আহাম্মদ গাজী ১৩ বছর নাবালিকা মেয় আরিফাকে প্রেমের সম্পর্ক করে বিয়ে না করে করেছেন সংসার করছেন বলে অভিযোগ উঠেছেন একই গ্রামের জব্বারের গোলদ্দার ছোট ছেলে মাছুম গোলদ্দার এর বিরুদ্ধে।
এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান এই মেয়ের সবেমাত্র ১৩ বছর বয়স হয়েছে এবং আমরা শুনেছি এই জব্বারের গোলদ্দার ছোটে ছেলের মাসুম গোলদ্দার সাথে নাকি তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোঃ আহম্মাদ গাজীর মেয়ে আরিফা সাথে প্রেমের সম্পর্ক ছিল ১০ থেকে ১৫ দিন আগে আহম্মেদ গাজীকে না জানিয়ে মেয়েকে নিয়ে এসে ছেলে মাসুদ ও তার বড় ভাই সবুজ থেকে কাজী মিজানুর এর মাধ্যমে নাকি বিয়ে করেছেন এখন নাকি শোনা যাচ্ছে তার বিয়ে হয়নি আমরা যতটুকু জানি তার বাপের কোন অনুমতি ছিল না এবং তার বাপ কিছুই জানেন না কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না ১৩ বছরের নাবালিকা মেয়ে মা-বাপের অনুমতি ও প্রকৃত বয়স না হয় কিভাবে বিয়ে ছাড়া সংসার হয় এবং আমরা আরো অনেক শুনেছি কিছু ক্ষমতাশালী ব্যক্তি এই মাসুদ গোলদ্দার সেলটার দিচ্ছে এবং তাদের ভয়ে মেয়ের বাপ অভিযোগ দিতেও ভয় পাচ্ছেন আমরা এলাকায় বাঁশি চাই তালা উপজেলার ইউএনও স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে মেয়ের পিতা আহম্মদ গাজীর কাছেই জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কোন কথা বলতে চাই না বলে ফোনটা রেখে দেন। এ ব্যাপারে মাসুম গোলদ্দার কে বারবার ফোন দিলেও না পাওয়ার পর তার তার অভিভাবক হিসাবে তার বড় ভাই সবুজ গোলদ্দার এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টা বিভিন্নভাবে এড়িয়ে যান।এ ব্যাপারে খলিষখালি ইউনিয়নের গনাশপুর গ্রামের কাজী মিজানুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা যে বিয়েটার কথা বলছেন বিয়েটা আমি কিছুই জানিনা এবং তাদের কোন বিয়ের কাগজ আমার কাছে নাই তারা যদি আমার নাম বলে থাকে সেটা অবশ্যই তারা অন্যায় করেছে তবে তাদের কোন বিয়ের কাগজপাতি আমার কাছে নাই।
এ ব্যাপারে তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার কাছে জানতে চাইলে তিনি বলেন পত্রপত্রিকায় নিউজ হয়েছে আমরা দেখেছি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।এ ব্যাপারে তালা উপজেলার ইউএনও কাছে জানতে চাইলেই তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি এবং তাদের বিরুদ্ধে নিউজ হয়েছে দেখেছি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব