
বাবলা সরদার (বিশেষ প্রতিনিধি)
গতকাল রাতে সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়নের গনেশপুর বাজারের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের পোল্টির খামারে ৪-৫জন দুর্বৃত্তকারী সন্ত্রাসী হাতে থাকা সাফল ও নিন নিয়ে খামারের ভেতর প্রবেশ করে পুলিশ পরিচয়। রুহুল আমিনের মা-বাবাকে কোনরকম আঘাত না করে বা তাদেরকে না বেদে খামার থেকে প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে গেছে বলে রুহুল আমিনের মা জানান এবং যাওয়ার সময় একটি বোমা অথবা বাজি ফুটিয়ে শব্দ করে মানুষকে ভয় দেখিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যান । খলিষখালী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হইলে তাৎক্ষণিকভাবে ক্যাম্প থেকে পুলিশ এসে ঘটনাটি তদন্ত করেন ।এই ঘটনায় এলাকার মানুষ কিছুটা ভীত হয়ে আছে । তবে এলাকার মানুষের দাবি একদল দুর্বৃত্তরা মুখে মুখোশ ছাড়াই লুঙ্গি পরে এসে এরকম একটি দুর্ঘটনা ঘটালো পেছনে কাদের হাত থাকতে পারে বা কারা এই কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এই ঘটনার আজ দুপুর বারোটার দিকে তালা উপজেলা সার্কেল অফিসার নুরুল নুরুল্লাহ পাটকেলঘাটা থানা খলিশখালী পুলিশ ক্যাম্প এর চৌকশ অফিসাররা ঘটনাটি ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং মানুষকে আশ্বস্ত করেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।