
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে দক্ষ ও চৌকশ পুলিশ কর্মকর্তা এএসআই বিএম তৌহিদুজ্জামানকে ডিবিতে পোস্টিং দেওয়া হয়েছে। তার এ পদায়নের খবরে স্থানীয় সচেতন মহলের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এএসআই বিএম তৌহিদুজ্জামান একজন কর্মঠ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন।জেলা গোয়েন্দা শাখার মতো গুরুত্বপূর্ণ ইউনিটে তার মতো অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার দায়িত্ব গ্রহণের ফলে জেলার অপরাধ দমন, গোয়েন্দা তৎপরতা এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এএসআই বিএম তৌহিদুজ্জামানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) এএসআই বিএম তৌহিদুজ্জামানকে পোস্টিং দেওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। তাদের মতে, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের যথাযথ স্থানে দায়িত্ব প্রদান করলে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে ওঠে।স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, এএসআই বিএম তৌহিদুজ্জামান তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।