
মোঃ শাহিনুর রহমান শাহিন, নিজস্ব প্রতিবেক:
রাজধানী থেকে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে মো: নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।