শেখ মাসুদ হাসান মনি সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন কুমার বিশ্বাস কর্তৃক সাধারণ আইনজীবীদের লাঞ্ছিতও পেশাগত দায়িত্বে শিষ্টাচার, তার অবসরণের ও ঘুয দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নম্বর বিল্ডিং এর নিচ তালায় জরুরি ভিত্তিতে একটি তলবী মিটিং সোমবার দুপুরে করা হয়। সভায় সভাপতি করেন শ্রী গোবিন্দ চন্দ্র বললভ, অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র, অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, এডভোকেট সাোহরাফ হোসাইন সুজন, এডভোকেট স্বপন কুমার মন্ডল, এডভোকেট ইসলাম খোকন, এডভোকেট হিরাসহ একাধিক আইনজীবী বৃন্দ। মিটিংয়ে উপস্থিত আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী, বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষদের সচিব, জনপ্রশাসনের সচিব বিভিন্ন গোয়েন্দা শাখা ও সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানান এডিসি রিপন বিশ্বাস একজন ঘুষখোর দুর্নীতিবাজ ও সাবেক ছাত্রলীগ ক্যাডার। ইতিপূর্বে সাতক্ষীরা বারের দশ জন আইনজীবীকে হুমকি প্রদান করে ইতিপূর্বে তার বিরুদ্ধে এ ডি এম থাকা কালিন তিনবার কোট বর্জন হইয়াছে। ঈদের মধ্যে সিনিয়র আইনজীবী এডভোকেট আকরাম আলীকে গলার টাই ধরে চড়, কিল, ঘুসি মেরেছে। বিষয়টি মীমাংসার জন্য সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন রিপন বিশ্বাস এর রুমে গেলে তাকে রুমের মধ্যে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। ইতি পর্বে তার অপসারণের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ৪৮ ঘন্টা আল্টিম্যাটাম দিয়ে মানববন্ধন করা হয়েছে। ৪৮ ঘন্টা পার হওয়ার পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি আবারো তার অপসারণের দাবিতে জরুরী ভিত্তিতে অপসারণ না করা হলে অনতিবিলম্বে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।