নিজস্ব প্রতিবেদক শ্যামনগর (সাতক্ষীরা)সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখী বাজারে সরকারি জায়গা দখল ও বিক্রির অভিযোগ উঠেছে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নদীর চর ভরাট করে সেখানে পাকা স্থাপনা নির্মাণের পর লক্ষাধিক টাকার বিনিময়ে দোকানের পজিশন বিক্রি করা হচ্ছে।স্থানীয়দের দাবি, গাবুরা বাজারসংলগ্ন নদীর সরকারি চর এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ভরাট করে দখল কার্যক্রম চালানো হচ্ছে। পরে ওই জায়গায় একাধিক স্থায়ী স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি বা বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে সরকারের মূল্যবান সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।অভিযোগকারীরা আরও জানান, চর এলাকার বহু গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দখল ও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গাবুরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল গনির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।দ্রষ্টব্য: প্রতিবেদনটি স্থানীয়দের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত। অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংস্করণে প্রকাশ করা হবে।