নিজস্ব প্রতিবেদক;সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক আরিফ সানা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন।এ ছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজিবুর রহমান, সাধারণ সম্পাদক আজমির হোসেন (পলাশ), সহসাধারণ সম্পাদক আল আমিন ও মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আজিজ নয়ন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিবুর রহমান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে কেক কেটে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।