
সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) গাইবান্ধায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরতর আহত শিবির নেতা সালাহউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে এসে এই মন্তব্য করেন তিনি। এ ঘটনায় গত ২১ জুন সাইফুল্লাহ বারি নামে এক শিবির নেতা নিহত হন।ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সস্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।দেশে আরেকটা বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার: জামায়াত আমির এ সময় হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি জানান ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।