
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেতাজী সুভাষচন্দ্র বসু গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন।গত (২১ জুলাই) ২০২৫, ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠান আয়োজন করে ‘হৃদয়ে ৭১ সাংস্কৃতিক পরিষদ’, যেখানে পুরস্কার প্রদান করেন সংগঠনের সভাপতি লায়ন আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক কর্মকাণ্ড ও নেতৃত্বের ফলে তিনি শুধু ইউনিয়নের মধ্যেই নয়, জেলাজুড়ে একজন জনদরদী জনপ্রতিনিধি হিসেবে প্রশংসিত হয়েছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাহাঙ্গীর আলমের মতো নিবেদিতপ্রাণ জননেতা সমাজে একটি বড় পরিবর্তনের বার্তা দেয়। তাঁর কর্মপ্রেরণা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।