নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ;l
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আলোচিত ব্যবসায়ী ও বাদন (বাঁধন) কমপ্লেক্সের মালিক মাহমুদুল ইসলামকে ঘিরে আবারও সম্পদের উৎস নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের উৎস গোপন এবং দুদকে লিখিত অভিযোগ দায়েরের বিষয় উঠে এসেছে।প্রকাশিত তথ্যে বলা হয়, সরকারি নিম্নপদে চাকরি করেও তিনি বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত। পাটকেলঘাটায় বহুতল শপিং কমপ্লেক্স, বাড়ি, মাছের ঘের, ট্রাকসহ নানা ব্যবসায়িক সম্পদের অর্থ কোথা থেকে এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযোগের বিষয়ে মাহমুদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেন, তাঁর সম্পদের তথ্য আয়কর নথিতে রয়েছে এবং বৈধ আয় ও ব্যাংক ঋণের মাধ্যমেই তিনি ব্যবসা গড়ে তুলেছেন