
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উতপুর মোড় এলাকায় অবস্থিত একটি ইটভাটায় (হিরা ব্রিক ফিল্ড) মায়ে শবে বরাত উপলক্ষে একটি ভেড়া জবাই করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে ভেড়ার মাংস খাওয়া হালাল হবে কিনা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ভেড়াটি শেয়ার পদ্ধতিতে প্রায় দশজন ব্যক্তি মিলে ক্রয় করেন। তবে জবাইয়ের সময় শরিয়তসম্মত নিয়ম মানা হয়েছে কিনা, তা স্পষ্ট না হওয়ায় অনেকের মনে সংশয় দেখা দিয়েছে। ফলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শেয়ার গ্রহণকারী প্রধান ব্যক্তিদের একজনের নাম সেলিম রেজা। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার চাঁদখালী ইউনিয়নের দেবর সাহাপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ বলছেন, কোরআন ও হাদিস অনুযায়ী হালাল পশু হলেও জবাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা আবশ্যক। তা না হলে মাংস হালাল হওয়া নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই তারা এ বিষয়ে ধর্মীয়ভাবে স্পষ্ট ব্যাখ্যা ও সচেতনতার দাবি জানিয়েছেন।
সচেতন মহল মনে করছে, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় বিষয়ে আরও সতর্ক হওয়া এবং প্রয়োজনে আলেম সমাজের পরামর্শ নেওয়া জরুরি, যাতে কোনো বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি না হয়।