
তালা উপজেলা প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পাঁচরোখী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে সভাপতি ও সাবেক মেম্বার হাসেম আলী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছেন।
এ ব্যাপারে অনুসন্ধানে গেলে জানা যায় সাতক্ষীরা জেলা তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পাঁচরোখী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে সভাপতি ও সাবেক মেম্বার হাসেম আলী আত্মসাৎ করেছেন এলাকাবাসী বলেন জুম্মার নামাজের সময় মসজিদের গত মাসের হিসাব ক্যাশিয়ার আব্দুল মালেক সরদার উপস্থাপন করে। উপস্থাপনকালে সাপ্তাহিক শুক্রবার আদায়ের টাকা হিসাব দিতে পারে কিন্তু গত তিন চার মাস আগে সরকারি অনুদান হিসাবে হাফ টন চাউলের টাকা কোন হিসাব দিতে পারে নাই পরবর্তীতে মুসল্লিদের জেরার মুখে বলতে বাধ্য হয় চাউলের টাকা সভাপতি সাবেক মেম্বার হাসেম আলী ফকিরের কাছে আছে। ক্যাশিয়ার সাহেব সত্য কথা বলায় সভাপতির লাঠিয়াল বাহিনীর সদস্য মোতালেব ও জাকির মুসুল্লির উপর রেগে ওঠে। মোতালেব জোর গলায় বলে তার কাছে আছে এতে সমস্যা কি?
মসজিদের কোন ব্যাংক হিসাব নাই। মসজিদে যত টাকা আয় আসে সভাপতি ও ক্যাশিয়ার দুই জন্য মিলে ভাগাভাগি করে নিজ প্রয়োজনে ব্যাবহার করে। এলাকাবাসীর দাবি দ্রুত মসজিদের নামে ব্যাংক হিসাব খুলে সমস্ত টাকা জমা করা। বিতর্কীত কমিটি বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি না করলে জুম্মার দিন তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে।
দ্রুত প্রশাসনের সহোযোগিতা কামনা করছি।