
শিমুল মন্ডল মনিরামপুর যশোর প্রতিনিধি:-
যশোরের মনিরামপুর শহরের যশোর সাতক্ষীরা সড়কের অভিমুখে ফুটপাত ও সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ। শনিবার বিকালে
মনিরামপুর ফলহাটা এবং যশোর সাতক্ষীর সড়কের অভিমুখে ফুটপাত ও সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে মনিরামপুর থানা পুলিশ। শনিবার বিকেলে ফলহাটা এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম মেহেদী মাসুদ, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, থানা শহরের ফল হাটা । এই প্রবেশদ্বারে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ফল, পান-সিগারেট, মালামালসহ বিভিন্ন দোকানপাট করা হয়েছে। এ ছাড়া সড়কের একাংশজুড়ে তিন চাকার যানের অবৈধ স্ট্যান্ড করায় সেখানে যানজট লেগে থাকে। এতে থানা শহরে যাতায়াতে পথচারী ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। মনিরামপুর থানার আইন শৃঙ্খলা বাহিনীর নিজ উদ্যোগে অবৈধ রাস্তার পাশে থাকা দোকানিদের সতর্ক করেন। এসব বিষয় নিয়ে সম্প্রতি থানা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়। এ পরিপ্রেক্ষিতে মনিরামপুর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।আজ বিকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া দখলদারেরা নিজেরাও দোকানপাট ও মালামাল অন্যত্র সরিয়ে নেন। রাত আটটা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এস আই আবু বকর বলেন, শহরের প্রাণকেন্দ্র ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও সড়কের অর্ধেকজুড়ে তিন চাকার যানের স্ট্যান্ড করায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সেকেন্ড অফিসার আরও বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পুলিশ সদস্যরা নিয়মিত কাজ করবেন। এ ছাড়া শহরের সচেতন মানুষেরও দায়িত্ব নিতে হবে।