
নিজস্ব প্রতিবেদক:
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও তালা–কলারোয়া অঞ্চলের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি “কানেতা ইয়া লাম-লাম” থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ইমির অনেক কর্মকাণ্ড তিনি ব্যক্তিগতভাবে সমর্থন না করলেও ইমি কোনো সন্ত্রাসী নন। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, যা তার মতে অযৌক্তিক ও অনভিপ্রেত।
তিনি আরও বলেন, ইমি ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন এবং ছাত্রলীগের হাতেও নিপীড়নের ঘটনা ঘটেছে। অথচ তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পোস্টের শেষাংশে তিনি নিজের অনুভূতি ও সহযোদ্ধাদের পক্ষ থেকেও শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তি কামনা করেন।