
সম্প্রতি দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় “তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসেরঝাড়ুদার মোকারম সরদার কোটিপতি, প্রশ্নের মুখে আয়ের উৎস” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার সম্পর্কে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তার অধিকাংশই মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।আমি মোকারম সরদার দীর্ঘদিন ধরে সুনামের সাথে কর্মরত রয়েছি। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে অবৈধ সম্পদ অর্জন, রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা অনিয়মের মাধ্যমে সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। ব্যক্তিগত ও পারিবারিক বৈধ আয়ের উৎস, পূর্বপুরুষের সম্পদ এবং নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে যা অর্জিত হয়েছে, তা সম্পূর্ণ আইনসিদ্ধ ও স্বচ্ছ।সংবাদ প্রকাশের পূর্বে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ করা হয়নি এবং তথ্য যাচাই ছাড়াই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। একটি সম্মানিত সংবাদমাধ্যমের কাছে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ মোটেও কাম্য নয়।আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অনতিবিলম্বে সঠিক তথ্য প্রকাশ করে বিভ্রান্তি নিরসনের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমি আমার সম্মান রক্ষার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
বিনীতমোকারম সরদার
তালা, সাতক্ষীরা।