
আল আমিন সরদার পাটকেলঘাটা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামের ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্র কমিটির সভাপতি শেখ শাহবাজ আলী বিরুদ্ধে অসহায় নিরীহ মানুষের পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
জানা যায়, সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামের এক গ্রামের কৃষক ছেলে শেখ শাহবাজ আলী। ২০২৩ সালে থেকে তিনি আরইবি’র মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্র কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন তারই এই ঠিকাদারি কাজ করতে গিয়ে কারেন্টে শট খেয়ে দাদপুর গ্রামের আলিম নামে এক অসহায় দুই হাত কেটে প্রতিবন্ধী হয়ে যায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দিলেও সে টাকা পাইনি অসহায় আলিমের পরিবার তাছাড়া এই শাহবাজের কাজ করতে গিয়ে পাঁচ ছয় জন মৃত্যুর বর্ণ করেছেন আওয়ামী লীগ নেতা সেজে ক্ষমতার দাপটে ধামাচাপা দিয়েছেন এই পল্লী বিদ্যুৎ আরইবি’র মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্র কমিটির সভাপতি শেখ শাহাবাজ আলী
এলাকাবাসী অনেকেই জানান বিভিন্ন সময় মানুষের মুখে শুনে আসছি সে নাকি অসহায় লোকের পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তাছাড়া আমরা সবাই জানি তার কোম্পানিতে কাজ করতে গিয়ে দাদপুর গ্রামের সবুজ, বাউখুলা গ্রামের শাহিনুর সহ আরো কয়েকজন ব্যক্তি মৃত্যুবরণ করেন কিন্তু আওয়ামী লীগ নেতা সেজে শেখ শাহবাজ আলী ক্ষমতার দাপট দেখিয়ে ধামা চাপা দিয়েছেন তিনি কোন বিচার পাইনি মৃত্যু ব্যক্তি পরিবারের এই পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ ঠিকাদার সভাপতি শেখ শাহবাজ আলী । এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ফুলে-ফেঁপে উঠতে থাকেন পল্লী বিদ্যুৎ সমিতির সব কাজ তিনিই করতেন। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন।তবে স্থানীয়রা আর এক ব্যক্তি যান বলছেন, শেখ শাহাবাজ আলী বিপুল সম্পদের সিকিভাগও দুদকের তদন্তে দাবি জানাচ্ছি। শেখ শাহবাজ আলী কোটি টাকার মালিক দুদক এসব সম্পদ খুঁজে নিলে বেরিয়ে আসবে তার এই দুর্নীতি ও অবৈধ টাকার সততা। তার পাটকেলঘাটা বাজারের পরে আলিশান বাড়ি ও দোকান বিভিন্ন জায়গায় একাধিক বাড়ি, , একই এলাকায় অনেকগুলো ফ্ল্যাট, ও কৃষি ও অকৃষি জমির তথ্য । এলাকাবাসী তার এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন। তাছাড়া যে অসহায়দের টাকা আত্মসাৎ করেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি
এ বিষয়ে অভিযুক্ত শাহাবাজ হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেই তিনি ফোনটা রিসিভ না করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি