
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃএ যেন সিনেমা কেউ হার মানালেন পাটকেলঘাটা মোবাইল ব্যবসায়ী রীনা টেলিকমের মালিক রূপায়ণ হাজরা। সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার মোবাইল ব্যবসায় রীনা টেলিকমের মালিক রূপায়ণ হাজরা সুদের টাকা গুনতে গুনতে দিশেহারা কয় একটি পরিবার সুদের টাকা না দিতে পারলেই দেন থানায় অভিযোগ।
এ ব্যাপারে ভুক্তভোগী অসীম জানান রীনা টেলিকম মালিক এই রূপায়ণ হাজরা কাছ থেকে আমার একটি চেক এবং সাদা একটা স্ট্যাম্প করে নিয়ে আমাকে এক লক্ষ টাকা সুদে হিসাবে দেয় প্রতিমাসে ৯০০০ টাকা লাভ দিয়েও আসছি তার সুদের টাকা নিয়মিত গুনতে থাকি কিন্তু আমি এখন সুদের টাকা গুনতে গুনতে শেষ হয়ে গিয়েছে আমার আর কিছুই নাই আমি এখন নিরুপায় হয়ে তার সুদের টাকা না দিতে পারায় তার কাছে থাকে সাদা স্ট্যাম্প চার লক্ষ টাকা বসিয়ে নিয়ে পাটকেলঘাটায় থানায় অভিযোগ করে মঙ্গলবার পাটকেলঘাটা থানার সাবেক এসআই জাহিদ হাসান আমার কাছে ফোন দিয়ে থানায় যেতে বলে তখন আমি সাথে করে এক সাংবাদিক কে নিয়ে যায় গেলেই এসআই জাহিদ হোসেন রীনা টেলিকমের মালিক রূপায়ণ হাজরা কে ডেকে আমাকে হুমকি দিতে থাকে এসআই জাহিদ বলেন টাকা তুই এক সপ্তাহের ভিতরে লাভ সহ ১ লক্ষ ৯০ হাজার টাকা দিবি না হলে তোর মামলার পরে মামলা দেবো তখন সাংবাদিক প্রশ্ন করলেই সাংবাদিক উপর ক্ষিপ্ত হয়ে যায় এস আয় জাহিদ হোসেন অনেক হুমকি দিতে থাকে আমি নিরুপায় হয়ে তখন ওখান থেকে চুপচাপ চলে আসি আমি বিষয়টা সাতক্ষীরা পুলিশ সুপার ও খুলনা বিভাগ ডিআইজি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি
এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান এই রীনা টেলিকমের মালিক রূপায়ণ হাজরা একজন বড় ধরনের সুদের ব্যবসায়ী তার এই ব্যবসার কারণে ধ্বংস হয়েছে কয়েকটি পরিবার তার সুদের টাকা ঠিকমতন না দিতে পারলেই মানুষকে ধরে নিয়ে চালান নির্যাতন এবং সর্বশেষ না হলে পুলিশকে ম্যানেজ করে তার এই সুদের টাকা আদায়ের জন্য করেন থানায় অভিযোগ
এ ব্যাপারে সাংবাদিক কাছে জানতে চাইলে তিনি বলেন অসীম আমার বন্ধু মানুষ তার নামে একটা অভিযোগ হয়েছে থানায় আমাকে বললেই তার কাগজ পত্র দেখে জানতে পারি যে এটা সুদের টাকা পরবর্তীতে আমি থানায় গিয়ে সাবেক এসআই জাহিদ হোসেন এর কাছে সুদের টাকা পুলিশ আদায় করতে পারে কিনা জানতে চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং অনেক উত্তেজিত হয় এটা খুবই দুঃখজনক বিষয়।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার সাবেক এসআই জাহিদ হাসানের কাছে জানতে চাইলেই তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বারবার ফোন দিলে ফোনটা কেটে দেওয়া তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর কাছে জানতে চাইলে সরকারি ফোন নাম্বারে একাধিক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি