
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, সাম্প্রতিক পদোন্নতির মাধ্যমে তাকে পাটকেলঘাটা থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি পাটকেলঘাটা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন।
পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিনের কর্মজীবনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং তদন্ত কার্যক্রমে দক্ষতার পরিচয় দেওয়ায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। তার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাটকেলঘাটা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, "আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবো। পাটকেলঘাটা থানাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা কামনা করছি।"
উল্লেখ্য, পদোন্নতি পেয়ে ওসি হিসেবে দায়িত্ব পাওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।