
নব কুমার দে নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলামের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারী ) রাত ৩ টার দিকে বার্ধক্য জনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামে তার নিজস্ব বাসভবনে তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির ,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হামিদ,তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ মুক্তিযোদ্ধাগন ,আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে পুলিশের চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।