
অন্যদিকে নিজের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস দলও এবার ভাঙ্গতে বসেছে। দল থেকে বহিষ্কৃত হওয়ার কয়েকদিন পর তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি ৫৯ জন বিধায়কের সমর্থন পেয়েছেন এবং সেই দাবি নিয়ে তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হন এ ঘটনায় বিধানসভা নির্বাচনে ভরাডুবির এক মাসেরও কম সময়ের মধ্যেই প্রায় দেড় দশক পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস দলে ভাঙ্গনের চিহ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।পশ্চিমবঙ্গের সর্বশেষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ৪০.৮ শতাংশ ভোট পেয়েছিল। এর মাধ্যমে দলটি মোট ৮০টি আসনে জয়লাভ করে। তবে নির্বাচনের পর তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা ও ঋতব্রতবন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়।বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নবনির্বাচিত দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর একটি অংশ দলের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরে অসন্তোষের একটি ইঙ্গিত পাওয়া গেছে গত রবিবার। সেদিন মমতা নবনির্বাচিত ৮০ জন বিধায়ককে বৈঠকে ডাকলেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র ২০ জ