
নিজস্ব প্রতিনিধিঃপবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দৈনিক যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সকল প্রবাসী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন । তিনি বাংলাদেশ সহ সকল প্রবাসী সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন বলেন,ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।