নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লোহাগড়াতে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ কালে প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকরা হেনস্থ শিকার হয়েছে অভিযোগ পাওয়া গেছে৷ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই বিদ্যালয়ের তথ্য সংগ্রহকালে এ ঘটনা ঘটে। দৈনিক কালের সমাজের প্রতিনিধি, জাহিদুল হক রনি, দৈনিক সমাবেশ পত্রিকার প্রতিনিধি, মোঃ মান্নু মিয়া, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি, এস এম হাবিবুর রহমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোল্লা এ কে এম কামরুল হাসানের নিকট বিদ্যালয়ের কর্তৃক (বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম কামরুল ইসলাম) সদ্য মামলার ঘটনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায় তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়ে ওঠেন এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ডেকে রুমে তালাবদ্ধর নির্দেশ দেন। তিনি সাংবাদিক সম্মুখে বিভিন্ন জায়গায় ফোন করে মব আরো বেগবান করার চেষ্টা করেন। তারপরও সাংবাদিকরা মামলার বিষয়টি জানতে চাইলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন এবং সাংবাদিকদের দেখে নেওয়া হুমকি প্রদান করেন।
সুত্রে জানাগেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা একেএম কামরুল হাসানের দুর্নীতির অভিযোগ ও রয়েছে। তিনি
সাবেক ইউএনও শাম্মী কায়সার'কে অজ্ঞাত রেখে ম্যানুয়াল বহির্ভূতভাবে ট্রেড ইন্সস্ট্রাকটর মনোয়ার হোসেন কে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বানিয়েছে। আইন ভঙ্গ করে অন্যান্য শিক্ষকদের না জানিয়ে মনোয়ারকে সঙ্গে নিয়ে কাউন্সিল থেকে টাকা আত্মসাৎ করেছে। নিষিদ্ধ (গাইড) বই ধরিয়ে পাবলিশারদের নিকট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে।
এছাড়াও এ্যাডহক কমিটির সভাপতির সাথে হাত মিলিয়ে সাবেক প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর প্রাককালে কিছু কাগজপত্র সরিয়ে, চাঁদাবাজির প্রস্তাব দিয়েছে এবং তাকে মিথ্যা হয়রানি করার অভিযোগ উঠেছে । সাবেক প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল ও হয়েছে। এই প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন উঠেছে! এবিষয়ে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, সাংবাদিক হেনস্তার ঘটনা অবগত ছিলাম না আপনারা জানালেন আমি নড়াইলে আছি, আমি বিষয়টি নিয়ে ব্যাবস্থা নিচ্ছি।
এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যাবস্থা নিবো৷
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, সাংবাদিকরা তথ্য চাইবে, তারা তাদের কাজ করবে৷ তথ্য সাংবাদিকদের দিতে হবে। আপনাদের অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টির বিষয়ে পদক্ষেপ নিবো৷