
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সাম্যতার বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে খুশির বার্তা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলি।”তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করুক।”পরিশেষে, দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার পরিবারে পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার।