
আল আমিন সরদার নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালার ফলেয়া চাদকাটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফিরোজ বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা ও মাতাকে ডেকে নিয়ে লিখিত নিয়ে মীমাংসা হয়েছে বলে জানা গিয়েছেন।
এলাকায় বাঁশি জানান তালার মাগুরায় ফলেয়া চাদকাটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ ছাত্রীদের গায়ে হাত দেওয়া, খালি হাতে মারধর, কুপ্রস্তাবসহ নানাভাবে যৌন হয়রানির চেষ্টা করেন। এসব ঘটনায় এরআগে তাকে একাধিকবার ঘরোয়াভাবে সতর্কও করা হয়েছে। কিন্তু এরইমধ্যে গত তিন চার দিন আগে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে একা পেয়ে গায়ে হাত দেওয়াসহ কুপ্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় বেধড়ক মারধর করেন। পরে শিক্ষার্থী পরিবারকে জানালে তারা প্রথমে প্রতিষ্ঠানের সভাপতি কে অবহিত করে। পড়ে শুনেছি বিষয়টা নাকি গ্রামের লোকের মাধ্যমে লিখিত নিয়ে মীমাংসা করে।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা জানান, এ বিষয়ে কোন কথা বলতে চাই না তারা আমাকে হুমকি দিচ্ছেন আমি বিষয়টা নিয়ে কোন কিছু করতে চাই না । তিনি আরো বলেন মেয়ের বিচার চেয়ে বিপাকে ও নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। তার আমাদের বাড়িতে এসে কোথায় কিছু না বলার জন্য শাসিয়ে যায় লম্পট শিক্ষক ফিরোজ ও তার ভাই কাদের। শুধু এখানেই শেষ নন, স্থানীয় আওয়ামিলীগ নেতা, সাংবাদিক ও উপজেলা প্রশাসন ম্যানেজ করতে মরিয়া হয়ে উঠেছেন ফিরোজ। অভিভাবকরা ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যশা করছেন মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক ফিরোজ সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ভাই কাদের মাগুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিকদের বলেন বিষয়টি নিয়ে আমরা মীমাংসা করেছি যে মেয়ের কথা বলা হচ্ছে তার বাপ একজন নেশাখোর এবং তারা আমাদেরকে মিথ্যা ভাবে হয়রানি করার চেষ্টা করছে পরে আমাদের এসে পা হাত পা ধরে মাফ চেয়ে নিচ্ছে ভুল হয়ে গেছে বলে বিষয়টা তেমন কিছু না।
এ ব্যাপারে ফলেয়া চাদকাটি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এর কাছে জানতে চাইলে ঘটনা সত্য বলে স্বীকার করেন তিনি বলেন আমি শুনেছি তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক অফিসার ফিরোজ আহমেদ জানান বিষয়টা আমি এখনো কোন অভিযোগ পাইনি আপনারা বলছেন অবশ্যই বিষয়টা খোঁজখবর নিয়ে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে
তালা থানার অফিসার ইনচার্জ ওসি মোমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এখন অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে