
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানায় বিএনপির নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছেন পাটকেলঘাটার ভুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দানকারী শওকত ও কামরুল ইসলাম
এলাকাবাসী বলেন নিজেকে তালা উপজেলা বিএনপি'র তথ্য সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছে। দাদপুর গ্রামের ব্যাবসায়ী রেজাউল চৌধুরীর কাছে চাঁদা দাবি করে আসছিল
তাছাড়া সাতক্ষীরার সুনামধন্য হোটেল ব্যাবসায়ী ইসরাইল খান কুমিরা ইউনিয়ন এ তার মৎস্য ঘের থাকার কারণে এই চাঁদাবাজ শওকত তার কাছে চাঁদা দাবি করে আসছিল শুধু তাই নয় বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে গিয়ে শিক্ষকদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবি করছে বলে অভিযোগ আছেন।তারা আরো বলেন । চাঁদাবাজ শাওকাত ও কামরুল সাংবাদিক সেজে পাটকেলঘাটা প্রেসক্লাব এর নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ও সেক্রেটারি সেজেটোরিকশা মিরা কৃষক লীগের সাবেক সভাপতি শাবাজ মোড়ল এর কাছ থেকে ৫০,হাজার টাকা নিয়েছেন শওকত। ও রাকিব অটো রাইস মিল এর মালিক এর কাছ থেকে ৩০, হাজার টাকা নিয়েছে কামরুল বলে অভিযোগ পাওয়া গেছে।শুধু তাই নয় এরা বিভিন্ন প্রাইমারি স্কুলে যেয়ে বিভিন্ন শিক্ষকের কাছে থেকে মোটরসাইকেল এর তেল খরচ সহ বিভিন্নভাবে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে পাটকেলঘাটা প্রেসক্লাব এর নাম ব্যবহার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাথে সাথে পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত ঘটনায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।