
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির মোল্লা এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে নতুন আশা ও সম্ভাবনাকে বরণ করে নেওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, “নতুন বছরের আগমনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় খলিশখালী ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবো। সকলের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।”
খলিশখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নতুন বছরকে ঘিরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের কথাও জানানো হয়েছে। এ সময় তিনি সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
পরিশেষে, চেয়ারম্যান অধ্যাপক সাব্বির মোল্লা খলিশখালী ইউনিয়নবাসীসহ দেশবাসীর জন্য আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানান।