
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার। বুধবার (৩ জুন) কর্ণাটকের লোকভবনের গ্লাস হাউস হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর।নিউজবাংলা আঠেরো টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গেই শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার ১৩ সদস্য। সেই দলে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া। নতুন মন্ত্রিসভায় আরো স্থান পেয়েছেন ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল।রাজ্যসভার নির্বাচন শেষে মন্ত্রিসভার আরো সম্প্রসারণ হতে পারে বলে জানা গেছে।তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠান সঞ্চালক ‘বন্দে মাতরম’ বাজানোর ঘোষণা করার পর হঠাৎ করেই কর্ণাটকের রাজ্য সংগীত বাজতে শুরু করে। ভুল ধরা পড়তেই কর্মকর্তারা মাঝপথে সেই সংগীত বন্ধ করে দেন এবং পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হ