নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ;
ঢাকা জেলা প্রশাসকের দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের পরও জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে কথিত বদলি বাণিজ্যের সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডিসি অফিসের দুই কর্মকর্তা রাজিব হোসেন ও আজগর হোসেন।সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দৈনিক সোনার বাংলাদেশ-এ বদলি বাণিজ্য নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে কিছু সময় বদলি কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হয়। তবে সম্প্রতি আবারও প্রভাব খাটিয়ে পছন্দের পদায়ন ও বদলি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলিকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের মাধ্যমে আর্থিক লেনদেন, তদবির ও বিশেষ সুবিধার বিনিময়ে বদলির সুপারিশ করা হচ্ছে— এমন অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। যদিও এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা রাজিব হোসেন ও আজগর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
দুর্নীতিবিরোধী অবস্থানকে কার্যকর রাখতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।