মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ তলা একাডেমি ভবন শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর। অনুষ্ঠান বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মান্নান পিন্টু,সমাজ সেবক আসাদুর রহমান বিশ্বাস ভেদুু,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, সেনেরহুদা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর,কবি ও সাহিত্যিক ডাঃ জাহাঙ্গীর বিশ্বাস।
অনুষ্ঠান শেষে উথলী গ্রামের কৃতী সন্তান কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের অধ্যাপক মামুনুর রশীদ এর পক্ষ থেকে ৬ জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১২/১১/২৩