
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার এ এইচ এম কামাল আহমেদের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে ফারুক আহমেদকে আহ্বায়ক, আব্দুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জিয়ারুল গাজীকে সদস্য সচিব করা হয়েছে।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, তালা উপজেলা যুবদল ও জিয়া মঞ্চের সাবেক সভাপতি আসাদুল হক, খুলনা জেলা জিয়া মঞ্চের সভাপতি শরিফুল ইসলাম এবং তালা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মামুন হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইমাদুল মোড়ল, স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক ইমন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান আসাদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, একই ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুর রহমান এবং ধানদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি শাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।