
জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ গর্বিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।রোববার (৩১ মে) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।পরিবেশমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের মানুষদের উন্নয়নের পথ দেখিয়েছেন। উনার পরে বাংলাদেশের গণমানুষের নেত্রি মরহুমা বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। এদেশের মানুষদের জিন্মি করে দু:শাসন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রজমান মানুষদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।সভা শেষে প্রায় ৪ হাজার গরীব-দুঃস্থ লোকের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়