
শেখ আল আমিন হোসেন।সাতক্ষীরার কৃতি সন্তান খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা) শেখ জয়নুদ্দীন, পিপিএম ১ অক্টোবর ২০২৫, বুধবার কুমিরা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও পাটকেলঘাটা কালি মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির বন্ধন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।”এ সময় উপস্থিত ছিলেন তালা-পাটকেলঘাটা সার্কেল কর্মকর্তা মোঃ নুরুল্লাহ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ আল আমিন হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, এসিল্যান্ড অফিসের নাজির মোঃ নুরুল আমিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি।মন্দির কমিটির সভাপতি ডা. স্বদেশ কুমার বলেন, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীনের আগমন পূজারীদের মনে নতুন উদ্দীপনা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিয়েছে। তাঁর উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে।