
জিএম.হিরোন তারেক (কেশবপুর) যশোর/খুলনা ভ্রাম্যমাণ প্রতিনিধি
যশোরের কেশবপুরে জোরপূর্বক জমি দখল দারের বিরুদ্ধে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীসহ এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভেরচী বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল শেখ।
মানববন্ধনে বক্তৃতা করেন, মুদি ব্যবসায়ী ইকবাল সরদার, ঔষধ ব্যবসায়ী সুজন সরদার, ফার্নিচার ব্যবসায়ী শ্রী অজয় বিশ্বাস ও রবিউল ইসলাম। বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পলায়ন করে। এই বাজারের বিভিন্ন স্থানে দোকান ভাংচুর হতে দেখে আমরা আমাদের দোকানের মালামাল সরিয়ে নিয়ে ছিলাম। আমাদের কোন ক্ষয়ক্ষতি হতে পারেনি। অবৈধভাবে জমি দখলকারী ভূমিদস্যু মোসলেম সরদার তার পাপকর্ম ঢাকতে নাটক সাজিয়ে মিথ্যা মামলা করেছে। ওই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
এলাকাবাসী মধ্যে বক্তৃতা করেন, শেখ রাসেল, রফিকুল ইসলাম, রিপন শেখ, আব্দুল গফফার সরদার, জামাল সরদার, শাহাদাৎ হোসেন মজিবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পৈতৃকসূত্রে এই জমির মালিক রফিকুল ইসলাম সরদার, সুফিয়া বেগম, দেলজান বিবি। ক্রয় সূত্রে জমির মালিক আলী মোর্তজা বাদশা। তার জমি দখল মুক্ত করতে প্রশাসন ও বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।