
জি.এম.হিরোন তারেক কেশবপুর যশোর
শুক্রবার ৯০যশোর ৬ কেশবপুরের সংসদ আজিজুল ইসলামের নির্দেশে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলি গ্রামের অসহায় বারিক গাজীর বাড়িতে যানযশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো:টিপু সুলতান, প্রথম অবস্থায় টিপু সুলতান বারিক গাজীর মেয়ের বাড়িতে যান এবং অসহায় বারিক গাজীর সঙ্গে কথা বলেন,বারিক গাজী বলেন,আমি ৪০ শতাংশ জমি মালিক, সেই জমি থেকে আমার বড় ছেলে দুই মেয়েকে ২ শতাংশ জমি ও আমার চার মেয়ের নামে ১৬ শতাংশ জমি লিখে দিছি,কিন্তু আমার ছোট ছেলে আবু সাঈদ গাজী আমার কাছ থেকে জোর পূর্বক ২২ শতাংশ জমি লিখে নেছে,আর এখন জমি লিখে নিয়ে, আমাকে ও আমার স্ত্রী কে বাড়িতে থেকে তাড়িয়ে দেছে। অসহায় বারিক গাজীর সাথে টিপু সুলতান কথাবলে অসহায় বারিক গাজীর ছেলে
আবু সাঈদ গাজীর বাড়িতে যান তখন আবু সাঈদ বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্য দের সাথেএলাকার সাধারণ মানুষ নিয়ে কথা বলেন। তিনি বলেন আমার আপনার সকলের এমপি আজিজুল ইসলাম অঙ্গিকার করেছিলেন, কেশবপুরের মানুষের সাথে থাকবো। তারই অংশ হিসাবে আমি এমপির নির্দেশে এই অসহায় বারিক গাজীর পাশে দাঁড়িয়েছি।টিপু সুলতান বারিক গাজীর ছোট পুত্র বধুকে বিভিন্ন মানবিক সামাজিক বিষয়ের কথা বলেন এবং তার শ্বশুর শাশুড়ির ভোরপশন বহনের জন্য বিশেষ অনুরোধ করেন, কিন্তু বুঝতে না চাইলে যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার তুহিন হোসেনকে বিষয়টি অবগত করান, এবং টিপু সুলতান কে উপজেলা নির্বাহি অফিসার বিষয়টা নিয়ে উভয় পক্ষ কে ডেকে মীমাংসা করবেন বল আশ্বাস দেন।অসহায় বারিক গাজীর বাড়িতে অবস্থান কালে টিপু সুলতানের সঙ্গে উপস্থিত ছিলেন, ভেরচী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো: শামীম হোসেন ও(এএসআই ) অশোক কুমার, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান কাজল, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগ নেতা অলোক দে সহ এলাকার সাধারণ মানুষ।