হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে:" সমবায়ে করছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ "এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয় । উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের যৌথ আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার( ৪ নভেম্বর) সকাল ১০টায় একটি শোভাযাত্রা উপজেলার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলাপরিষদ মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারি কমিশনার, (ভূমি) মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে এবং সহকারি সমবায় কর্মকর্তা রমেন্দ্র বাছাডরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী কুমার ঘোষ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ সুধী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।