
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের ‘ক’ শাখার শিক্ষক নিয়োগ পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় নিয়োগ বোর্ডের সভাপতি মঞ্জুর লুৎফর রহমানের সভাপতিত্বে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।পরীক্ষার সময় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি পশুপতি বৈদ্য,সাধারণ সম্পাদক মৃন্ময় সরদার মধু,সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরদার, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরদার, মাস্টার পঙ্কজ সরকার,অভিজিৎ সরদার,মাস্টার অরূপ বিশ্বাসসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।নিয়োগ পরীক্ষায় মোট তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা শান্তিপূর্ণভাবে ও ন্যায়নিষ্ঠ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নাম শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।