
এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল-ওতাইবি।বুধবার (৩ জুন) এক বিবৃতিতে তিনি জানান, কুয়েতের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ একাধিক ইরানি ড্রোন আঘাত হানে। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন।তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি আল-ওতাইবি। তিনি বলেন, হামলার পর নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।বিবৃতিতে তিনি আরও বলেন, “কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।” এ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, বিমানবন্দরে ড্রোন হামলার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় গভীর রাতে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করতে সক্ষম।