
নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার আমতলীর ফায়ার সার্ভিসের সামনের সড়কে ট্রাক ও অটোরিক্স্রার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এদুর্ঘটনা ঘটে।নিহত মিরাজুল ইসলাম সাওন (২০)আঠারোগাছিয়া ইউনিয়নের সোনালী গ্রামের বাসিন্দা অপর নিহত বেল্লাল (৩৫) সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।আহতরা হলেন,অটোরিক্স্রা চালক ফাহাদ(২০)চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা জসিম সিকদার, আঠারোগাছিয়া সোনাখালী গ্রামের বাসিন্দা; তুহিন(২২) হলদিয়া ইউনিয়নের বাসিন্দাসহ ৫ জন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে,অটোরিকশাটি মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে আসছিল।যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রত গামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় সেটি আটক করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা.পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।পথে পটুয়াখালী এলাকায় পৌঁছানোর আগেই মিরাজুল ইসলাম সাওনের মৃত্যু হয়।
ডা.পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে একজন মারা যায়। এবং ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।